মাউশি’র নতুন সিদ্ধান্ত ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান
দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যায়নরত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৩০ ডিসেম্বর ২০২১ মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে মাউশি’র নতুন সিদ্ধান্ত জানানো হয়। মাধ্যমিক স্তরের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি টিকা প্রদান সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সুরক্ষায় অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম এবং জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে মাউশি’র নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়- বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন